রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে

২৪ জানুয়ারি ২০২৬, ১১:১৩ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২১ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

ক বিভাগের ফলাফল দেখুন এখানে

খ বিভাগের ফলাফল দেখুন এখানে

এর আগে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েটের মূল ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষা রুয়েট ক্যাম্পাস এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৫ হাজার ৫৬৭ জন। দুই কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪%) এবং বুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬%)।

ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে। ‘ক’ গ্রুপে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল—পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি। অপরদিকে ‘খ’ গ্রুপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকল ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ঘটনা সামনে এলেও রুয়েটে এ ধরনের কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবারের একক ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।

২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9