শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ কেজি ব্যাগেজ সুবিধা দেবে কাতার এয়ারওয়েজ

১২ মার্চ ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ © ফাইল ফটো

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে কাতার এয়ারওয়েজ। সংস্থাটি সাধারণ যাত্রীদের চেয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ কেজি ব্যাগেজ নেওয়ার সুবিধা দেবে। বুধবার (১২ মার্চ) সংস্থাটি এসব তথ্য জানিয়েছে। 

সংস্থাটি জানায়, শিক্ষার্থীরা এখন ১০ কেজি অতিরিক্ত ব্যাগেজ অথবা ১টি অতিরিক্ত ব্যাগ (শুধুমাত্র নির্দিষ্ট রুটে) বহনের সুযোগ পাবেন। শিক্ষার্থীরা যেন তাদের যাত্রায় আরও বেশি প্রয়োজনীয় সামগ্রী নিতে পারেন, তাই এই বিশেষ সুবিধা চালু করা হয়েছে।

এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, অফারটি পেতে ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের চেক-ইনের সময় বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র এবং স্টুডেন্ট ভিসা প্রদর্শন করতে হবে।

কাতার এয়ারওয়েজের এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানতে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬