রমজানে ভিক্ষা করা প্রবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা কুয়েতের

০৯ মার্চ ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

এই রমজান মাসে ভিক্ষাবৃত্তি করা প্রবাসীদের দেশে পাঠানোর পরিকল্পনা করছে কুয়েত কর্তৃপক্ষ। ভিক্ষার বিরুদ্ধে দেশটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিক্ষার সঙ্গে জড়িত এমন ১১ জন পুরুষ ও নারীকে গ্রেফতারের কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অপরাধীদের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। যারা আরব ও এশীয় জাতীয়তার অধিকারী। মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় তাদের গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারদের মধ্যে কিছু ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করে। অন্যরা হচ্ছেন অনিয়মিত শ্রমিক। যাদের স্থায়ী চাকরি নেই।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইন লঙ্ঘন করে কুয়েতের যেসব কোম্পানি কর্মী নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ২০ হাজার ৭৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে চলা এক বিশেষ অভিযানে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে এই গ্রেফতারগুলো করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৮৭১ জনকে আবাসন আইন, ৩ হাজার ৫১৭ জনকে সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ৩৬১ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়েছে।

ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬