মন্দিরের দানবাক্সে হাত ফসকে পড়ে গেল আইফোন, ফেরত দিতে অস্বীকৃতি কর্তৃপক্ষের

২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দির

থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দির © সংগৃহীত

মন্দিরের দানবাক্সে এক ভক্তের আইফোন হাত ফসকে পড়ে যায়। ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এমন ঘটনা ঘটে। দীনেশ নামে ওই ব্যক্তি তা ফিরে পেতে ছুটে যান মন্দির কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ আইফোনটি দেবোত্তর সম্পত্তি বলে তা দিতে অস্বীকৃতি জানায়।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এই ঘটনায় হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। খবরে বলা হয়, মন্দিরে ভগবানের দর্শনে গিয়েছিলেন এক ব্যক্তি। দিতে গিয়েছিলেন প্রণামি। সে সময় অসাবধানতায় ওই ব্যক্তির আইফোন পড়ে যায় দানবাক্সে। স্বভাবতই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফোন ফেরত চান ওই ব্যক্তি। কিন্তু তখন ওই ব্যক্তিকে বলা হয়, প্রণামি বাক্সে যখন ফোন পড়ে গেছে, তখন তা মন্দিরেরই সম্পত্তি।

জানা যায়, গত মাসে মন্দিরে ভগবান দর্শনে যান সেই ব্যক্তি। সেখানে দানবাক্সে প্রণামি দিতে গিয়ে টাকার বদলে তার আইফোনটি পড়ে যায়। তখন তাকে জানানো হয়, এই বাক্স দুই মাসে একবার খোলা হয়। এখন আর কোনোভাবেই এটা খোলা যাবে না।

পরবর্তীতে বাক্স খোলার দিন মন্দিরে যান দীনেশ। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করে জানান, মোবাইল এখন ভগবানের হয়ে গেছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। এ নিয়ে তর্কও হয়। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মন্দির কর্তৃপক্ষ। দীনেশ ফের অনুরোধ করায় তারা জানায়, গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।

ভারতীয় সংবাদ মাধ্যমকে মন্দিরের নির্বাহী অফিসার বলেন, তার আইফোনটি দানবাক্সের মধ্যে পড়েছে আমরা নিশ্চিত নই। কারণ দানবাক্সটি লোহার বেড়া দিয়ে ঘেরাও করা। 

ট্যাগ: আইফোন
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950