পুতিনের অভিনন্দন, কথা বলতে আগ্রহ দেখালেন ট্রাম্প

০৮ নভেম্বর ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পুতিন ও ট্রাম্প

পুতিন ও ট্রাম্প © সংগৃহীত

নির্বাচনে জয়লাভের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিসহ প্রায় ৭০ জন বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট এখনো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেননি। তবে সেই সম্ভাবনা ঘনিয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের এক সেশনে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেছেন, 'আমি এই সুযোগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার (ট্রাম্পের) বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। আমি আগেও বলেছি, আমেরিকার জনগণের আস্থাভাজন যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গেই আমরা কাজ করব।'

এদিকে, ট্রাম্পও রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ দেখিয়েছেন। গতকাল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি আমরা (পুতিন-ট্রাম্প) কথা বলবো।’

ট্রাম্প আরও জানান, তিনি এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই একসঙ্গে নৈশভোজে যেতেও সম্মত হয়েছেন।

পবিপ্রবিতে উপাচার্যের অনুমোদন ব্যতীত চিঠি ইস্যু, রেজিস্ট্রা…
  • ১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য আশীর্বাদ
  • ১০ মার্চ ২০২৬
সিনা টান করে বলবেন 'বাড়ি টুঙ্গিপাড়া': এমপি জিলানী
  • ১০ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ১০ মার্চ ২০২৬
ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু
  • ১০ মার্চ ২০২৬
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আ…
  • ১০ মার্চ ২০২৬
close