চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানের বাসভবনে ‘প্রেট্রল বোমা’ হামলা

১১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ PM
স্যাম অল্টম্যান

স্যাম অল্টম্যান © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের বাসভবনে মলোটভ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

পুলিশ জানায়, এক ব্যক্তি বাড়ির বাইরে একটি মলোটভ ককটেল ছুড়ে মারলে গেটের একটি অংশে আগুন ধরে যায়। পরে অভিযুক্ত ব্যক্তি হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। তবে প্রায় এক ঘণ্টা পর সানফ্রান্সিসকো পুলিশ তাকে গ্রেফতার করে। আটক ব্যক্তির বয়স ২০ বছর বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নর্থ বিচ এলাকার একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ওপেনএআইয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘটনাস্থলটি স্যাম অল্টম্যানের বাসভবন। তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হননি এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিক্ষোভ বেড়েছে। এর আগেও হুমকির মুখে ওপেনএআইয়ের সদর দপ্তরে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মতভেদ থাকলেও ওপেনএআই দ্রুত সম্প্রসারণ অব্যাহত রেখেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মূল্যায়ন প্রায় ৮৫২ বিলিয়ন ডলার এবং চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৯০ কোটির বেশি।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9