ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এতিমখানায়

১১ এপ্রিল ২০২৬, ০২:০৯ PM
বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত

বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে তা এতিমখানায় বিতরণ করা হয়, যা স্থানীয়ভাবে মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

স্থানীয় সূত্র জানায়, ১৬ বছর ৬ মাস বয়সী সাওদা আক্তার লামিয়ার বিবাহের আয়োজন করা হয়েছিল। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের বাবা সেন্টু মিয়াকে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি মুচলেকা দেন যে, মেয়ে প্রাপ্তবয়স্কা হওয়ার আগে আর বিয়ে দেবেন না। এ ছাড়া বিয়ের জন্য প্রস্তুত করা খাবার জব্দ করে তা আড়াইবাড়ী এতিমখানায় বিতরণ করা হয়েছে।

প্রশাসন জানায়, বাল্যবিবাহ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬