ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, ইসলামাবাদে সতর্কতা জারি

১১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ PM
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ © সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠকের আগে শহরজুড়ে কড়া নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ইসলামাবাদ পুলিশ। 

শনিবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামাবাদের এক্সপ্রেসওয়ে এবং শ্রীনগর হাইওয়েসহ রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে ডাইভারশন ও রাস্তা বন্ধের ঘোষণা দেওয়া হয়। 

মূলত বৈঠকের ভেন্যু সেরেনা হোটেল এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদের রেড জোন এলাকাটি সাধারণ যানচলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের উদ্যোগে মাদ্রাসা প্রতিষ্ঠিত

নতুন ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, ইসলামাবাদের এক্সপ্রেসওয়েতে সকল প্রকার গণপরিবহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পরিবহন মালিকদের বাসস্টপ বা সার্ভিস লুপে কোনো প্রকার যানবাহন পার্ক না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কাশ্মীর চক থেকে জিরো পয়েন্ট (শ্রীনগর হাইওয়ে হয়ে), জিরো পয়েন্ট থেকে সেরেনা চক পর্যন্ত শ্রীনগর হাইওয়ে, শাকারপারিয়ান রোড থেকে সেভেন্থ অ্যাভিনিউ অভিমুখে, জিন্নাহ অ্যাভিনিউ থেকে ব্লু এরিয়া অভিমুখে এবং ফয়সাল চক থেকে ট্রেইল-৩ পর্যন্ত মারগালো রোডের সকল রাস্তা যানচলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। ট্রাফিক সংক্রান্ত তাৎক্ষণিক আপডেটের জন্য যাত্রীদের ইসলামাবাদ ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং পুলিশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬