‘মিনাব ১৬৮’ নিহত ১৬৮ শিশুর স্মৃতি নিয়ে ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল

১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ AM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:০১ AM
মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত চার শিশুর ছবি

মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত চার শিশুর ছবি © সংগৃহীত

যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

তবে এই সফরের আলোচনার চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে প্রতিনিধিদলকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি, যার নামকরণ করা হয়েছে ‘মিনাব ১৬৮’। মূলত মার্কিন হামলায় নিহত ১৬৮ জন ইরানি শিক্ষার্থীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তেহরান।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের ‘শাজারে তাইয়্যেবা’ নামের একটি বালিকা বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেই ভয়াবহ হামলায় ৮ থেকে ১৪ বছর বয়সি ১৬৮ জন শিক্ষার্থী প্রাণ হারায়। নিহত সেই শিশুদের স্মরণে প্রতিনিধিদলের উড়োজাহাজটির এই বিশেষ নামকরণ করা হয়েছে।

পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, উড়োজাহাজের সামনের চারটি আসনে রাখা হয়েছে মিনাবের সেই হামলায় নিহত চার শিশুর ছবি। প্রতিটি ছবির নিচে রাখা হয়েছে একটি করে স্কুলব্যাগ ও একটি করে ফুল। ছবির ক্যাপশনে গালিবাফ লিখেছেন— ‘ফ্লাইটে আমার সঙ্গীরা’।

কূটনৈতিক এই আলোচনার প্রাক্কালে, উড়োজাহাজের এমন নামকরণ এবং নিহত শিশুদের স্মৃতি সঙ্গে রাখা যুক্তরাষ্ট্রের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক ও নৈতিক চাপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ১৬৮ জন নিরপরাধ শিক্ষার্থীর রক্তক্ষয়ী সেই স্মৃতিকে বিশ্বমঞ্চে আরও একবার তুলে ধরতেই ইরান এই প্রতীকী প্রতিবাদ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬