গাজায় যুদ্ধের সময় বেধে দিলেন ট্রাম্প

২৬ আগস্ট ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:০৯ AM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় প্রতিদিন নিহত হচ্ছেন সাধারণ মানুষ, সাংবাদিক ও চিকিৎসকরা। অবরোধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ক্ষোভ বাড়ছে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজার যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।

সোমবার (২৫ আগস্ট) ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি নিশ্চিত সমাপ্তি হবে। ক্ষুধা, মৃত্যুর মতো পরিস্থিতি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। যুদ্ধের অবসান ঘটাতেই হবে।’

যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের আশ্বাস দিলেও এ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: গণঅভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে জাবিপ্রবিতে ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, শাস্তি পেলেন ৫১ জন

সোমবার সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ২১ জন নিহত হন, তাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘এ ঘটনায় আমি খুশি নই। এমন দৃশ্য দেখতে চাই না। তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।’

এ সময় ট্রাম্প গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। আন্তর্জাতিক আইনে যা জাতিগত নির্মূল হিসেবে বিবেচিত এবং মানবতাবিরোধী অপরাধ।

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬