সারা বিশ্বের নজর ইসলামাবাদে

১১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ AM
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ © সংগৃহীত

দীর্ঘ টানাপোড়েনের পর ইরানের দেওয়া পূর্বশর্ত মেনে নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে আজ শনিবার এক ঐতিহাসিক বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

তাসনিম নিউজের ইসলামাবাদ প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, আলোচনার আনুষ্ঠানিকতা শুরু করতে আজ সকালে ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আলোচনার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করবে। যদি মার্কিন পক্ষ ইরানের দেওয়া সকল পূর্বশর্ত মেনে নেয়, তবে আজ শনিবার বিকেলেই সেরেনা হোটেলে বহুল প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে।

এই আলোচনার গুরুত্ব বিবেচনা করে উভয় দেশই তাদের শক্তিশালী প্রতিনিধি দল পাকিস্তানে পাঠিয়েছে। 

তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রায় ৩০০ সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল ইরানের আগেই পাকিস্তানে পৌঁছান এবং বর্তমানে তারা ইসলামাবাদে মার্কিন দূতাবাসে অবস্থান করছেন। 

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন দেশটির শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারকরা। এর মধ্যে রাজনৈতিক কমিটির প্রধান হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অর্থনৈতিক কমিটির প্রধান হিসেবে আব্দুল নাসের হেমমাতি, সামরিক কমিটির প্রধান হিসেবে অ্যাডমিরাল আহমাদিয়ান এবং আইনি কমিটির প্রধান হিসেবে ইসমাইল বাকায়ি এই আলোচনায় অংশগ্রহণ করছেন। 

বিশ্ব রাজনীতির মোড় ঘোরানো এই বৈঠক সফল করতে আয়োজক দেশ হিসেবে পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। সূত্রগুলো জানাচ্ছে, এই বৈঠকের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা ও দেশ দুটির দীর্ঘদিনের বৈরিতার অবসান।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬