পাকিস্তানে এক রাতের মধ্যে জ্বালানির দাম দ্বিগুণ, পেট্রোল বেড়ে ৪৩%

০৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ PM
পাকিস্তানে ফিলিং স্টেশনে জ্বালানির অপেক্ষায় চালকরা

পাকিস্তানে ফিলিং স্টেশনে জ্বালানির অপেক্ষায় চালকরা © সংগৃহীত

ইরান-যুক্ত যুদ্ধে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পাকিস্তানে। এক রাতের ব্যবধানে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন দাম ঘোষণা করেন।

নতুন নির্ধারিত দামে দেখা গেছে, পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিলিটার ৪৫৮.৪০ রুপি (১.৬৪ ডলার) হয়েছে। ডিজেলের দামও প্রায় ৫৫ শতাংশ বেড়ে ৫২০.৩৫ রুপি (১.৮৬ ডলার) প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, “আন্তর্জাতিক বাজার অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেল আমাদের শ্রমিক ও গণপরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। সরকার চেষ্টা করেছে দাম আগের অবস্থায় রাখতে, কিন্তু যেহেতু ইরানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই দাম বৃদ্ধি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।”

ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। এই প্রণালির মাধ্যমে উপসাগরীয় আরব দেশগুলো বিশ্বের ২০ শতাংশ তেল রপ্তানি করে। পরিস্থিতি অচল থাকায় পাকিস্তানকে দ্রুত জ্বালানির দাম সমন্বয় করতে হয়।

বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬