ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন যারা

০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ PM
ইসলামাবাদ শান্তি বৈঠকে যারা যারা থাকতে পারেন

ইসলামাবাদ শান্তি বৈঠকে যারা যারা থাকতে পারেন © এআই দিয়ে তৈরিকৃত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে আগামী শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক হাই-ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে এবং উভয় দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এতে অংশ নিতে পারেন। যদিও অংশগ্রহণকারীদের তালিকাটি এখনো চূড়ান্ত নয় এবং তা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তবে সম্ভাব্য একটি তালিকা ইতোমধ্যে সামনে এসেছে। খবর আল জাজিরার

স্বাগতিক পাকিস্তান (মধ্যস্থতাকারী)

বৈঠকের স্বাগতিক হিসেবে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। তার সঙ্গে উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে থাকছেন সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল 

ওয়াশিংটনের পক্ষে এই সংলাপে অংশ নিতে পারেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার সঙ্গে থাকতে পারেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক সিনিয়র প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার জ্যারেড কুশনার। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ইরান প্রতিনিধি দল

তেহরানের পক্ষ থেকে আলোচনার টেবিলে নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলে আরও থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি।

মূলত ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববাজারের স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬