ইরানে গোপনে অস্ত্র পাঠানোর প্রস্তুতি চীনের

১১ এপ্রিল ২০২৬, ১২:০৭ PM
এআই জেনারেটেড ছবি

এআই জেনারেটেড ছবি © সংগৃহীত

ইরানে গোপনে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে বেইজিং। মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, চীন এসব অস্ত্র সরাসরি না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে উৎস গোপন রাখা যায়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানানো হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, চীন ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাডস) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। ছয় সপ্তাহ ধরে চলা সংঘাত নিরসনের উপায় খুঁজতেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬