ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে: ট্রাম্প

১১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

ইরানের নেতারা শুধু আলোচনার জন্যই টিকে আছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের বর্তমানে কোনো শক্ত অবস্থান নেই।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, হরমুজ প্রণালি কিছুদিনের জন্য অবরুদ্ধ করে বিশ্বকে জিম্মি করা ছাড়া তাদের হাতে আর কোনো শক্তি নেই। তারা (ইরানি নেতারা) শুধু আলোচনার জন্যই বেঁচে আছে।’

এর আগে ইরানকে নিয়ে আরেকটি পোস্টে তিনি বলেন, ‘ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা মিডিয়া চালানো এবং গণযোগাযোগে বেশি দক্ষ।’

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় অগ্রগতি না হলে ইরানে পুনরায় হামলা চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। শুক্রবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজগুলো আবারও আধুনিক অস্ত্রে সজ্জিত করছে।

ইসলামাবাদের আলোচনা সফল হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আমরা বুঝতে পারব কী হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলোকে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত করছি— আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।’

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমরা আবারও জাহাজগুলোতে অস্ত্র মজুদ করছি— সবচেয়ে উন্নত অস্ত্র। এগুলো অতীতে কোনো অঞ্চল সম্পূর্ণ ধ্বংস করতে ব্যবহৃত অস্ত্রের চেয়েও শক্তিশালী। যদি কোনো চুক্তি না হয়, তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।’

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬