গাজা নীতির বিরোধীতা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার পদত্যাগ

২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত

পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত © ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত পদত্যাগ করেছেন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলের নৃশংস হামলার বিষ যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন দপ্তরের তৃতীয় কর্মকর্তা হিসেবে তিনি পদত্যাগ করলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পদত্যাগপত্র জমা দেন এ কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হালা রারিত ছিলেন দুবাই আঞ্চলিক মিডিয়া হাবের ডেপুটি ডিরেক্টর। ১৮ বছর আগে রাজনৈতিক ও মানবাধিকারবিষয়ক কর্মকর্তা হিসেবে স্টেট ডিপার্টমেন্টে যোগ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছি।

এক মাস আগে পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর অ্যানেল শেলাইন পদত্যাগ করেন। আর পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) কর্মকর্তা জোশ পল গত বছরের অক্টোবরে পদত্যাগ করেন।

আরো পড়ুন: ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় আমেরিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর জো বাইডেনের ধ্বংসাত্মক ও অন্যায্য অস্ত্র নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জশ পল। তিনি দেশটির অস্ত্র সরবরাহ বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে শিক্ষা বিভাগের ফিলিস্তিনি-আমেরিকান বংশোদ্ভূত সিনিয়র কর্মকর্তা তারিক হাবাশও পদত্যাগ করেছিলেন।

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমছে, বিজ্ঞপ্তি নিয়ে য…
  • ১৫ নভেম্বর ২০২৬
কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চে…
  • ১৫ নভেম্বর ২০২৬
পড়েছেন ঢাবির ইংরেজি বিভাগে, বিসিএসে ১১তম— কৃষকের ছেলে নিজ য…
  • ১৫ নভেম্বর ২০২৬
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি, লিটনকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950