আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে তরুণীর মারধর

৩০ এপ্রিল ২০২৩, ০৬:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM
ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দর

ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দর © ফাইল ফটো

আপেলের জুস কেড়ে নেওয়ায় বিমানবন্দরের তিন কর্মকর্তাকে মারধর করেছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে।

পরে বিমানবন্দরের কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে ওই তরুনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীকে গ্রেপ্তারের নথির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তাদের ওপর হামলা চালান ১৯ বছর বয়সী মাকিয়াহ কোলম্যান নামের ওই তরুণী।

আরো পড়ুন: প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী

আদালতের নথিতে বলা হয়েছে, বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় তার কাছে আপেলের জুস পাওয়া যায়।বিমানে কোনও ধরনের জুসই পরিবহন করার নিয়ম না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা আপেলের জুস কেড়ে নেন।

এভাবে আপেলের জুস কেড়ে নেওয়ায় বিরক্ত হন কোলম্যান। পরে ১৯ বছর বয়সী ওই তরুণী চিৎকার করতে শুরু করেন এবং ডাস্টবিন থেকে আপেল জুস তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় টিএসএর একজন কর্মকর্তা তাকে বাধা দেন।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, এর পরপরই কোলম্যান সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের ওপর হামলা চালান। তিনি একজন নিরাপত্তা কর্মীর কনুইয়ে কামড় দেন, একজনের মাথায় আঘাত করেন এবং তৃতীয় একজনের চুলের ঝুঁটি ধরে টানা-হেঁচড়া করেন।

আরো পড়ুন: পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুক লাইভে গেলেন সংসদ সদস্যের পিএস

এই ঘটনার কয়েক মিনিটের মধ্যে ফোয়েনিক্স পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কোলম্যানকে গ্রেপ্তার করে। পরে কোলম্যানকে সাড়ে ৪ হাজার ডলার জরিমানা করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, টিএসএসএর দুই কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা কী ধরনের জখমের চিকিৎসা নিয়েছেন তা প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ফোয়েনিক্স স্কাই হারবার ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা ডেভিড পেকোসকি বলেছেন, বিনা উসকানিতে আমাদের কর্মীদের ওপর এ ধরনের নির্লজ্জ শারীরিক আক্রমণ অগ্রহণযোগ্য।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950