পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুক লাইভে গেলেন সংসদ সদস্যের পিএস

৩০ এপ্রিল ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM

© সংগৃহীত

আজ রবিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।

পরীক্ষার শুরুতে কেন্দ্র পরিদর্শনের সময় ফেসবুকে প্রায় ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও করেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) শাহাদাত হোসেন ভূঁইয়া। পরে অবশ্য সমালোচনার মুখে ওই ভিডিওটি নিজের আইডি থেকে মুছে ফেলেন তিনি।

কেন্দ্র পরিদর্শনের সময় ডিডিএলজি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, সংসদ সদস্যের পাবলিক রিলেশন কর্মকর্তা (পিআরও) ওমর ফারুক মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, হল পরিদর্শন স্থানীয় সংসদ সদস্য হিসেবে করতে পারেন। পরীক্ষার কেন্দ্রে দলবদ্ধ হয়ে প্রবেশ করা নিয়মের মধ্যে পড়ে না। কারণ এতে পরীক্ষার্থীদের সমস্যা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, পরীক্ষার কেন্দ্রের লাইভ ভিডিও ধারণের বিষয়টি শুনেছি। এটা সংসদ সদস্য মহোদয়কে অবগত করেছি। ওনার পিএস কেন করেছে এটা এবং যাতে এমন কিছু না করে সে জন্য সতর্ক করা হয়েছে।

অভিযুক্ত শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, এটা কোনো সিরিয়াস মেটার না। ভুলবশত ভিডিও লাইভটা করা হয়েছে। এটিতে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

স্বাধীনতার ঘোষণা: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ফল নিয়ে সবশেষ যা জানালেন ভর্তি কমিটির সহসভাপতি
  • ২৮ মার্চ ২০২৬
বেরোবি ছাত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ অবস্থায়’ আটক ঢাকা বিশ্ববিদ্…
  • ২৮ মার্চ ২০২৬
বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫
  • ২৮ মার্চ ২০২৬
ইরান থেকে ‘দ্রুতই’ বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স
  • ২৮ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে মাঠে নামছে এনসিপি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence