প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ১৭ হাজার পরীক্ষার্থী

৩০ এপ্রিল ২০২৩, ০৪:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:০৯ AM

© প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষার প্রথম দিনে আজ রবিবার সারা দেশে অনুপস্থিত ছিল ১৭ হাজার ১৯২ পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ৪ পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শুরু হয়ে এই পরীক্ষা চলে বেলা ১টা পর্যন্ত। পরে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ।

করোনার আগে সাধারণত ফেব্রুয়ারিতে এই পরীক্ষা শুরু হত। করোনা ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ হাজার ২২২ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০ জন, কুমিল্লায় ২ হাজার ৬২৮ জন, যশোরে ১ হাজার ৮৩৪ জন, চট্টগ্রামে ১ হাজার ৬০৭ জন, সিলেটে ৯৪০ জন, বরিশালে ১ হাজার ২৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন, ময়মনসিংহে ৯৭৮ জন। 

এছাড়া বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩ জন বরিশালে এবং একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন। আজ সারা দেশে মোট ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬