রণতরী আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

০১ মার্চ ২০২৬, ০৯:১৪ PM
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তারা উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ হামলায় মার্কিন রণতরীটি ‘গুরুতর আঘাতপ্রাপ্ত’ হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রবিবার (১ মার্চ ) ইরানের গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত করেছে।’ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তারা আরও বলেছে, ‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে।’

ইউএসএস আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীগুলির একটি, যাকে মার্কিন নৌবাহিনী “বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ” হিসেবে উল্লেখ করে। এটি যুক্তরাষ্ট্রের দশটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরীর একটি, যা নিমিটজ-শ্রেণি (Nimitz-class) নামে পরিচিত।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নিমিটজ-শ্রেণির রণতরীগুলির দৈর্ঘ্য ৩৩৩ মিটার এবং এগুলো প্রায় ১,০০,০০০ টন ওজনের সরঞ্জাম বহন করতে সক্ষম, যার মধ্যে প্রায় ৬৫টি বিমান ও একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। 

জানুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রাক্কালে ইউএসএস আব্রাহাম লিংকনকে উপসাগরে পাঠায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একটি “আর্মাডা”র অংশ হিসেবে উল্লেখ করেছিলেন, যেটি ইরানে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভকারীদের দমন-পীড়নকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছিল।

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: সেই ছিনতাইকারীদের ভিডিও …
  • ২৯ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষককে হেনস্তার অভিযোগ বিএনপি নেতা ও তার ভাইয়ের বি…
  • ২৯ আগস্ট ২০২৬
ধোবাউড়ায় ভারতীয় ৭টি গরু আটক
  • ২৯ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সভাপতি সোহাগ, সম্পাদক হানিফ
  • ২৯ আগস্ট ২০২৬
খাদ্যগুদামে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে: …
  • ২৯ আগস্ট ২০২৬
হাসপাতাল ফেলে আড়াই বছর যুক্তরাষ্ট্রে চিকিৎসক, স্থায়ী বরখাস্…
  • ২৯ আগস্ট ২০২৬