পরীক্ষা দিতে জীবনের ঝুঁকি নিয়ে নদী সাঁতরে পার হলো তিন ভাই-বোন

১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৯ AM
সাঁতরে পার হচ্ছে তিন ভাই-বোন

সাঁতরে পার হচ্ছে তিন ভাই-বোন © ফাইল ফটো

মায়ের ডাকে বিরাট নদী সাঁতরে বাড়ি ফিরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ঘটনার আবারও প্রমাণ দিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের এক তরুণী। বোনের পরীক্ষা ছিল। এদিকে বর্ষায় ফুলেফেঁপে উঠেছে নদী, যা ডিঙিয়ে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে। এই অবস্থায় সঙ্গে থেকে দুই ভাই সাঁতরে নদী পার করিয়ে দিলেন বোনকে। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিষয়টি জানা যায়। 

তিন ভাই-বোনের নদী পার হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জীবনের ঝুঁকি নিয়ে নদী সাঁতরে পার হওয়ার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।

ঘটনাটি অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলার। মারিভালাসা গ্রামের বাসিন্দা একুশ বছরের তড্ডি কলাবতী। বিশাখাপত্তনমে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তরুণী। সম্প্রতি দু’দিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। হঠাৎ জানতে পারেন তাঁর পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। শনিবার সেই পরীক্ষা হওয়ায় শুক্রবার বিশাখাপত্তনামে ফেরার তোড়জোড় শুরু করেন। কিন্তু প্রবল বৃষ্টির জেরে গ্রামলাগোয়া চম্পাবতী নদী প্লাবিত হয়ে গ্রামে জল ঢুকে পড়ে। আর তার জেরে গ্রাম থেকে শহরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। কিন্তু পরীক্ষার কথা জানতে পেরেই দুই ভাই বিকল্প ব্যবস্থা নেয়।

আরও পড়ুনঃ এবার ওয়েটারের চরিত্রে সাকিব আল হাসান

সেই ব্যবস্থা ছিল দুঃসাহসিক। নদী সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেন তিন ভাই-বোন। যেহেতু অন্য উপায় ছিল না। শহরে যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। ভরা বর্ষায় ফুলে ওঠা নদী সাঁতরে পার হন কলাবতী ও তার দুই ভাই। তারা ছিলেন মূলত বোনের সুরক্ষায়। 

বছর একুশের তরুণী কলাবতী ও তার দুই ভাইয়ের কাণ্ড দেখে চমকে গিয়েছে নেটিজেনরা। সকলেই তিনজনের সাহসিকতায় মুগ্ধ। বোনকে পরীক্ষা দিতে এভাবে সাহায্য করায় দুই ভাইকে কুর্নিশ জানাচ্ছেন অনেকে।

 

ট্যাগ: পরীক্ষা
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence