ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা 

৩১ মার্চ ২০২৬, ০৮:৫৮ PM
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা 

ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা  © টিডিসি

তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র অধিদপ্তরে (ডিএফপি) চলচিত্র নির্মাতাদের ওপর হামালার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

বিবৃতিতে বলা হয়, 'জুলাই' গণঅভূত্থানভিত্তিক সরকারী অনুমোদনপ্রাপ্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রাপ্য অর্থ ছাড়ের জন্য নির্মাতারা গতকাল ডিএফপি অফিসে উপস্থিত হন। দীর্ঘদিন ধরে বিলম্বিত অর্থ ছাড়ের জটিলতার মধ্যে বিল সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে গেলে ডিএফপি ডিজি'র কার্যালয়েই সংশ্লিস্ট এক কর্মকর্তার নেতৃত্বে নির্মাতাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়। নির্মাতাদের উপর সংঘটিত এই হামলায় ছাত্রদলের নেতা-কর্মীদের সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। এছাড়া হামলা সংঘটিত হওয়ার সিসিটিভি ফুটেজ গায়েন হয়ে যাওয়া এবং রেকর্ড মুছে ফেলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও সন্দেহজনক, যা সংশ্লিষ্ট দপ্তরের ভেতরের কোরে অংশের সম্পৃকভার ইঙ্গিত দেয়।

জাতীয় নাগরিক পার্টি মনে করে, একটি সরকারি দপ্তরে নির্মাতাদের ওপর এ ধরনের হামলা শুধু আইন-শৃঙ্খলার চরম অবনতি নয়, বরং এটি সাংস্কৃতিক অঙ্গন ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অর্থ প্রদানের মতো একটি প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে সহিংসতা ও চাঁদাবাজির অভিযোগ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য গভীরভাবে অশনি সংকেত।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, সিসিটিভি ফুটেজ গায়েব হওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, সংশ্লিষ্ট সরকারি কর্মকরী ও কর্মচারীদের দায় নিরুপণ করে প্রয়োজনীয় ব্যবস্থ নিতে হবে এবং আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের সহিংসতা, দখলদারিত্ব ও অনিয়মের সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির অবস্থান আপোষহীন।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9