শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?

৩১ মার্চ ২০২৬, ০৮:৪২ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা মার্চ মাসের বেতন পেতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন দ্য  ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মার্চের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। মন্ত্রণালয় বেতনের প্রস্তাব অনুমোদন দিলে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে বেতনের টাকা পাঠাবে বাংলাদেশ ব্যাংক।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950