আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন

৩১ মার্চ ২০২৬, ০৯:৩০ PM
সিমরিন লুবাবা

সিমরিন লুবাবা © সংগৃহীত

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়।

এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

এর আগে দীর্ঘদিন ধরে লুবাবার ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তনের আভাস দেখা যাচ্ছিল। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছেন।

কমেন্ট বক্সে মোহাম্মদ লিমন নামে একজন মন্তব্য করেছেন, লুবাবা যখন মিডিয়া থেকে সরে যায় তখনও তাকে নিয়ে অনেক ট্রোল হইছিল। যে দুদিন পর দেখবো আগের মতন টিকটকে নাচানাচি করে৷ কিন্তু মেয়েটা তার কথা রেখেছে। সে ইসলামে মনোনিবেশ করা শুরু করল। নিজেকে আড়াল করে নিলো৷ এখন বিয়েও করেছে। তার নতুন জীবনের জন্যে শুভ কামনা রইলো৷ আসলে আল্লাহ যার হেদায়াত চায় তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না৷ দোয়া করি এভাবেই থাকুক সবসময়। 

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬