শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম

১৪ মে ২০২০, ০৯:৪৬ PM

© সংগৃহীত

আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেলো রমজানের শ্রেষ্ঠ সময়। লাইলাতুল কদর অন্বেষণে রমজানের শেষ দশক। যাতে রয়েছে এক হাজার মাসের চাইতেও অধিক পূন্যময় রাত ‘লাইলাতুল কদরে’।

‘কদরের রাত্রি এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ’ (আল কোরআন-৯৭:০৩)।

অর্থাৎ এক নাগাড়ে ১০০০ মাস বা ৮৩ বছর ৪ মাসের চাইতেও অধিক ইবাদতের সওয়াব। এই এক রাতের ইবাদতের দ্বারাই মহান আল্লাহ প্রদান করে থাকেন।

কদরের রাত কবে? কোনটি?

সে সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেছেন-
• ‘রামাদ্বানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’ [বুখারী-২০২০; মুসলিম-১১৬৯]

• ‘তোমরা রামাদ্বানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ কর।’ [বুখারী-২০১৭]

• ‘যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায়, সে যেন রামাদ্বানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে।’ [বুখারী-২০১৫; মুসলিম-১১৬৫]

উবাই ইবনে কাব হতে বর্ণিত- তিনি বলেন যে, ‘আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল (সা.) আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কিয়ামুল্লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হল রামাদ্বানের ২৭তম রাত।’ [মুসলিম-৭৬২]

আসুন, উপরের সহীহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসগুলো আরেকবার খেয়াল করে একটু দেখে নেই। এবার ১০০% নিশ্চিত করে কি বলতে পারবো যে, শুধুমাত্র ২৭শে রাতটাই হচ্ছে ‘নিশ্চিত লাইলাতুল কদর’?

যদি তা না হয়, তাহলে ক্ষতিটা কার?

আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যেন রমজানের শেষ দশরাতে না হলেও, ‘অন্ততপক্ষে’ (কম করে হলেও) রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদরের নিয়ামত তালাশ করার উপলব্ধি ও সহীহ বুঝ দান করুন।

বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষ…
  • ১১ মে ২০২৬
ধানক্ষেত থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার,বনবিভাগের সহায়তায় অব…
  • ১১ মে ২০২৬
শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে: মানসুরা
  • ১১ মে ২০২৬
জার্মানির সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
  • ১১ মে ২০২৬
সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্…
  • ১১ মে ২০২৬
১১ মামলায় জামিন পেলেন ৭১ টিভির সাংবাদিক শাকিল-ফারজানা
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9