১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

০৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। আর ২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ডিসেম্বরে মধ্যে হতে পারে বলেও জানিয়েছেন তিনি তিনি।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান আমিনুল ইসলাম। আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরেকটি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।  

তিনি বলেন, ‘১৯তম পরীক্ষার আগে শূন্য পদের তালিকা নিয়ে এসেছি। এরপর নবম নিয়োগ সুপারিশ হয়ে যাবে। এরপর ২০তম যে নিবন্ধন হবে এবং তারপরের যেটি হবে, তার আগে ১৮তমসহ ১৭, ১৬-তে যারা কোয়ালিফাইড থাকবেন, যাদের সনদের মেয়াদ এবং বয়স থাকবে তাদেরকে আরো আরেকটা সুযোগ তারা পাবেন।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি

এ সময় ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ১৯তম-তে তাদের কম্পেয়ার হওয়ার সুযোগ নাই। আমরা এ বিষয়টি বিবেচনায় রেখে তাদেরকে পরবর্তীতে আরেকটা সুযোগ দেয়ার বিষয় আছে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে।’

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬