এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগামীকাল রাত ১২টায়

০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ PM
প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২৯৫১ জন নিয়োগে আবেদন চলছে এনটিআরসিএতে

প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২৯৫১ জন নিয়োগে আবেদন চলছে এনটিআরসিএতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২৯৫১ জন নিয়োগে ২৫ মার্চ প্রকাশ করেছে সংশোধিত বিজ্ঞপ্তি। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত সংশোধিত এই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি। আবেদন ২৮ মার্চ শুরু হয়েছে—চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ);

পদসংখ্যা: ১২,৯৫১টি;

সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী কোন অধিদপ্তরে কত পদ—

১. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) শূন্য পদ: ৯,৭০৮টি;

২. কারিগরি শিক্ষা অধিদপ্তরে শূন্য পদ: ১১২টি;

৩. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে শূন্য পদ: ৩,১৩১টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন শেষ ৭ এপ্রিল

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৪ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ৫ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: এনটিআরসিএর অফিশিয়াল ওয়েবসাইট

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9