১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ

০২ এপ্রিল ২০২৬, ১০:৩২ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

১৩ ও ১৪তম শিক্ষক নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়স ৩৫ বছর অতিক্রম হয়েছে এবং নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর অতিক্রম হয়েছে তাদের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার এ সংক্রান্ত সারসংক্ষেপ মন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হয়।

এনটিআরসিএর প্রস্তাবনায় বলা হয়েছে, ‘১৩তম ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে এনটিআরসিএ জানিয়েছে, সিভিল রিভিউ পিটিশন নং-১৯৫/২০২০। উক্ত রিভিউ মামলার রায়ে প্রার্থীগণের পত্যয়নপত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ০৩ (তিন) ১৩তম ও ১৪তম ব্যাচের নিবন্ধনধারীগণ নিয়োগের দাবি করে অনেকগুলো রিট মামলা দায়ের করেন। মামলার বৎসর বহাল থাকবে মর্মে রায় প্রদান করেন।’

আরও পড়ুন: ১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে যা আছে

সংস্থাটি জানিয়েছে, ‘আপিল বিভাগের রায় অনুযায়ী, প্রত্যয়নপত্রের মেয়াদ ইস্যুর তারিখ হতে ০৩ (তিন) বৎসর পর্যন্ত বহাল থাকবে। প্রার্থীগণের বয়স নিয়োগ সুপারিশের জন্য ৩৫ বৎসর এর মধ্যে হতে হবে। এই দুইটি বিষয়ের মধ্যে প্রার্থীর ক্ষেত্রে যেটি আগে ঘটবে সেটি কার্যকর হবে। বিদ্যমান রায়ের বাহিরে কোনো কিছু করার আইনগত সুযোগ এই কার্যালয়ের নেই।

তাছাড়া ২০১৫ সালের এনটিআরসিএ-এর সংশোধিত পরীক্ষা বিধিতে প্রত্যয়নপত্রের মেয়াদ ০৩ (তিন) বৎসর করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মহামান্য আপিল বিভাগের উপরোক্ত রায় অনুসরণ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগের মতামত গ্রহণপূর্বক অত্র কার্যালয় যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে । ১৩তম ও ১৪তম ব্যাচের কনটেম্পট পিটিশন নং ১৪/২০২৪-২৩/২০২৪, ৩০/২০২৪, ৩২/২০২৪, ০৯/২০২৪, ৪০/২০২৪, ৫৭/২০২৪ ৩৬৭/২০২৪ মামলা চলমান রয়েছে।’

এনটিআরসিএ জানিয়েছে, ‘১৩তম ও ১৪তম ব্যাচের রিট পিটিশনারগণ ১৯৫/২০২০ মামলার ক্ষেত্রে কনটেম্পট পিটিশন নং ১৪/২০২৪-২৩/২০২৪, ৩০/২০২৪, ৩২/২০২৪, ০৯/২০২৪, ৪০/২০২৪, ৫৭/২০২৪ ৩৬৭/২০২৪ মামলা চূড়ান্ত নিস্পত্তি প্রয়োজন; এমপিও নীতিমালায় সরকার কর্তৃক নির্ধারিত বয়স ৩৫ বছর এবং সনদের মেয়াদ ০৩ বছর বিষয়ে আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগের মতামত প্রয়োজন; শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালায় বয়স ৩৫ বছর ও সনদের মেয়াদ ০৩ বছর সংশোধনপূর্বক সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন।’

দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিসিএস ক্যাডারসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬