প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি

০৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১০ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগে পদের সংখ্যা আরও কমেছে। এ নিয়ে দ্বিতীয়বার এ সংখ্যা কমানো হলো। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এতে লিখিত বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়ায় প্রথম সংশোধনীর পর পদ ছিল ১২ হাজার ৯৫১টি। সেটি এখন করা হয়েছে ১১ হাজার ১৫১টি। আগামী ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরেকটি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

মো. আমিনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ প্রদানের কাজ করছে। এ পর্যন্ত ১৮টি পর্যায়ে নিবন্ধন ও প্রত্যয়ন এবং ৭টি নিয়োগ সুপারিশ প্রক্রিয়াকরণের কাজ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১৫ এর পূর্ব পর্যন্ত এনটিআরসির দায়িত্ব কেবল নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমিত ছিল। পরবর্তীতে নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্বও অর্পন করা হয়।

তিনি বলেন, এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে ৭টি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৯ হাজার ২৮৪ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর-১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৩ হাজার ১৩১টি শূন্য পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে ২৯ মার্চ ৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে e-Requisition (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। e- Requisition (শূন্যপদ সংগ্রহ) প্রাপ্তির পর শূন্য পদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9