এক অর্থবছরে কত শিক্ষক নিয়োগ দেওয়া হবে, জানাল এনটিআরসিএ

০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ অর্থবছরে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৭০ হাজার শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রতি অর্থবছরের বাজেট চূড়ান্ত হওয়ার পূর্বে সম্ভাব্য এমপিওভুক্ত হতে যাওয়া নতুন শিক্ষকদের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়। এ জন্য এনটিআরসিএর কাছে এক বছরে নিয়োগ হতে পারে এমন শিক্ষক-কর্মচারীর সংখ্যা জানতে চায় মাউশি। সংখ্যা পাওয়ার পর সম্ভাব্য বাজেট নির্ধারণ করে সেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সব মিলিয়ে ৭০ হাজারের মতো শিক্ষক নিয়োগ হতে পারে বলে আমরা জানিয়েছি। এই সংখ্যা কমতেও পারে।’

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গত শনিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সম্ভাব্য শিক্ষক নিয়োগ এবং এ জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সভায় শিক্ষক-কর্মচারীদের ১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়।

এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
সুইসাইড নোট রেখে নিখোঁজ জাবির মোহাইমিনুলকে একদিন পর পাওয়া গ…
  • ১২ অক্টোবর ২০২৬