এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ

০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ সুপারিশ করে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১৮ এপ্রিল প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। 

এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পর এক বছরে চারবার নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে এনটিআরসিএ। সোমবার (৬ এপ্রিল) নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপচারিতায় এ পরিকল্পনার কথা জানান এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম থেকে লিখিত অংশ বাদ যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন, ই-রিকুইজিশন শেষ করে এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষ করে চূড়ান্ত সুপারিশ করা সম্ভব। এ পুরো কার্যক্রম ৬ মাসের মধ্যে শেষ করা সম্ভব।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, একইভাবে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ পদে নিয়োগ কার্যক্রমও ৬ মাসের মধ্যে শেষ করা সম্ভব। ফলে এক বছরে দুইবার প্রবেশ পর্যায়ে এবং দুইবার প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

মো. আমিনুল ইসলাম আরও বলেন, ‘আমরা পরিকল্পনা করছি। একটি রোডম্যাপ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করব।’

‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬