প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান হতে চান ৫৩ হাজার শিক্ষক

০৬ এপ্রিল ২০২৬, ১১:৩২ AM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১ জন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ পেতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। গত শনিবার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। রবিবার (৫ এপ্রিল) আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনকৃতদের মধ্যে অনেকেই একাধিক পদে আবেদন করেছেন। ফলে প্রকৃত আবেদন সংখ্যা আরও কম।

গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি।

আরও পড়ুন: ইউজিসির ৫৭ কর্মকর্তার পদোন্নতি বিতর্ক-অডিট আপত্তি, মন্ত্রণালয়ের ব্যাখ্যা তলব

আগামী ১৮ এপ্রিল এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট নম্বর ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)। আর মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার) রয়েছে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9