প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আবেদনের সুযোগ শেষ হচ্ছে রাতে

০৪ এপ্রিল ২০২৬, ১১:৫১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ হাজার প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের আবেদ শেষ হচ্ছে আজ শনিবার (৪ এপ্রিল)। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৮ মার্চ থেকে আবেদনগ্রহণ শুরু হয়। টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।

গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত সংশোধিত এই বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি।

আবেদনের সময়সীমা ও ফি
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি হিসেবে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন: দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)। আর মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)।

এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার) রয়েছে। আগামী ১৮ এপ্রিল এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট নম্বর ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9