শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ AM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগে মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।

এনটিআরসিএর নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন ১২টি বোর্ডে মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রার্থী অংশ নেবেন।

জানা গেছে, প্রতিটি বোর্ডে প্রার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি গ্রুপে ১৭ জন এবং অন্য গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন। প্রতিদিন সকাল ৯টা ও বেলা ২টায় দুই গ্রুপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোর সূচিতেও একই কাঠামো অনুসরণ করা হবে।

এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তাঁদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।

এর আগে, ২০২৬ সালের ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২২ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী।

স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬