যে কারণে এনটিআরসিএর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না

১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস অনুমোদন হলেও পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্তের পূর্বে সিলেবাসের গুরুত্ব নেই বলে জানা গেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সিলেবাসের কার্যকারিতা হারাতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আসন্ন শিক্ষক নিয়োগের সিলেবাস অনুমোদন হয়েছে গত সেপ্টেম্বর মাসে। তবে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। কেননা শিক্ষক নিয়োগ পরীক্ষা কীভাবে হবে সেই নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি।

সূত্রের তথ্য বলছে, শিক্ষক নিয়োগ বা নিবন্ধন পরীক্ষা কীভাবে সে বিষয়ে প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত হলেও নীতিমালা এখনো জারি হয়নি। ফলে পরীক্ষার বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। প্রাথমিক সিদ্ধান্ত পরবর্তীতে পরিবর্তন হলে পরীক্ষার সিলেবাসও পরিবর্তন হবে। এজন্য এখনো সিলেবাস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সিলেবাস অনেক আগেই অনুমোদন হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় এই সিলেবাসের কার্যকারিতা নেই। কেননা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসলে সিলেবাসেও পরিবর্তন আসবে।’

কবে নাগাদ সিলেবাস আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি নির্ভর করছে কবে পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত হয় তার ওপর। শুধু পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত হলেই হবে না, এটি নীতিমালা আকারে জারি করতে হবে। এরপর সিলেবাস ওয়েবসাইটে প্রকাশিত হবে।’

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬