শূন্য পদের তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

২৯ মার্চ ২০২৬, ০৬:১০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

৯ম শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর জন্য ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের (ই-রিকুইজিশন) কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। আগামী মঙ্গলবার থেকে ই-রিকুইজিশন শুরু হবে।

রবিবার (২৯ মার্চ) এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের e-Requisition সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত শূন্য পদের চাহিদা পাঠাতে হবে। আগামী ৩১ মার্চ থেকে ১২ এপ্রিল মধ্যে অনলাইনে প্রদান করতে হবে। e-Requisition প্রদানের পর পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ফি ২০০/- টাকা জমা প্রদান করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘এনটিআরসিএ-তে নিবন্ধনকৃত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা প্রদান করতে হবে। পূর্বে জারিকৃত কোন নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রদত্ত অনলাইনে চাহিদা কোনভাবেই বহাল থাকবে না। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই- মেইলে কোন চাহিদা গ্রহণযোগ্য হবে না।  এনটিআরসিএ এর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণা করা হবে। প্রতিষ্ঠানপ্রধানগণ তাদের নিজস্ব User ID এবং Password ব্যবহার করে তথ্য প্রদান করকে হবে।

আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬