প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল এনটিআরসিএ

০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১ জন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে আগামী ১১ এপ্রিল থেকে।

সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। প্রার্থীরা পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সূত্রের তথ্য অনুযায়ী, ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে। পরীক্ষা শেষে এক থেকে দেড় ঘণ্টার বিরতি থাকবে। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা ১১টা অথবা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে। এরপর চতুর্থ অর্থাৎ শেষ ধাপের পরীক্ষা শুরু হবে ৪টা ৩০ মিনিট থেকে। প্রতিটি ধাপের পরীক্ষা এক ঘণ্টা করে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হবে। একই প্রার্থী একাধিক আবেদন করেছেন। এজন্য চার ধাপে এ পরীক্ষা নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এদিকে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগ পেতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনকৃতদের মধ্যে অনেকেই একাধিক পদে আবেদন করেছেন। ফলে প্রকৃত আবেদন সংখ্যা আরও কম।

গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি।

মোট ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮) নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)। আর মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার) রয়েছে।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬