প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়

০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১০ AM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১ জন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। চার ধাপে হতে যাওয়া এ পরীক্ষার প্রথম ধাপ শুরু হবে সকাল ৯টা থেকে। 

সোমবার (৬ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপের পরীক্ষা শেষে এক থেকে দেড় ঘণ্টার বিরতি থাকবে। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা ১১টা অথবা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ তৃতীয় ধাপের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে। এরপর চতুর্থ অর্থাৎ শেষ ধাপের পরীক্ষা শুরু হবে ৪টা ৩০ মিনিট থেকে। প্রতিটি ধাপের পরীক্ষা এক ঘণ্টা করে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা হবে। একই প্রার্থী একাধিক আবেদন করেছেন। এজন্য চার ধাপে এ পরীক্ষা নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এদিকে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদে নিয়োগ পেতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনকৃতদের মধ্যে অনেকেই একাধিক পদে আবেদন করেছেন। ফলে প্রকৃত আবেদন সংখ্যা আরও কম।

গত ২৫ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদে ১২ হাজার ৯৫১ জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আগের বিজ্ঞপ্তি বাতিল করে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কমেছে ৬৪৮টি।

মোট ১০০ (এমসিকিউ-৮০, শিক্ষাগত সনদে-১২ এবং মৌখিক পরীক্ষায়-০৮) নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

শূন্য পদের পরিসংখ্যান
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদফতরের অধীন মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের তথ্য দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ৯ হাজার ৭০৮টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহ-প্রধান শিক্ষক)। আর মাদ্রাসা শিক্ষা অধিদফতরে ৩ হাজার ১৩১টি পদ (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার)। এ ছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরে ১১২টি পদ (অধ্যক্ষ ও সুপার) রয়েছে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081