২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে

০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ডিসেম্বরে মধ্যে হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ‘১৯তম পরীক্ষার আগে শূন্য পদের তালিকা নিয়ে এসেছি। এরপর নবম নিয়োগ সুপারিশ হয়ে যাবে। এরপর ২০তম যে নিবন্ধন হবে এবং তারপরের যেটি হবে, তার আগে ১৮তমসহ ১৭, ১৬-তে যারা কোয়ালিফাইড থাকবেন, যাদের সনদের মেয়াদ এবং বয়স থাকবে তাদেরকে আরো আরেকটা সুযোগ তারা পাবেন। 

এ সময় ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি। আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরেকটি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ১৯তম-তে তাদের কম্পেয়ার হওয়ার সুযোগ নাই। আমরা এ বিষয়টি বিবেচনায় রেখে তাদেরকে পরবর্তীতে আরেকটা সুযোগ দেয়ার বিষয় আছে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে।’

মো. আমিনুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ প্রদানের কাজ করছে। এ পর্যন্ত ১৮টি পর্যায়ে নিবন্ধন ও প্রত্যয়ন এবং ৭টি নিয়োগ সুপারিশ প্রক্রিয়াকরণের কাজ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১৫ এর পূর্ব পর্যন্ত এনটিআরসির দায়িত্ব কেবল নিবন্ধন ও প্রত্যয়নের মধ্যে সীমিত ছিল। পরবর্তীতে নিয়োগ সুপারিশ প্রদানের দায়িত্বও অর্পন করা হয়।

আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

তিনি বলেন, এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে ৭টি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৯ হাজার ২৮৪ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয়েছে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর-১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৩ হাজার ১৩১টি শূন্য পদ পূরণের লক্ষ্যে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮ জন। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের লক্ষ্যে ২৯ মার্চ ৯ম এনটিআরসিএ (শিক্ষক) নিয়োগের লক্ষ্যে e-Requisition (শূন্যপদ সংগ্রহ) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। e- Requisition (শূন্যপদ সংগ্রহ) প্রাপ্তির পর শূন্য পদ পূরণের জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হা…
  • ১১ নভেম্বর ২০২৬
তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক, নারীস্বাস্…
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950