ভুল চাহিদায় নিয়োগবঞ্চিতদের প্রতিস্থাপন কবে?

১৮ জুন ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে  প্রতিষ্ঠান প্রধানের ভুল চাহিদায় নিয়োগবঞ্চিতদে দ্রুত প্রতিস্থাপন করা হবে। ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের তাদের প্রতিস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

 এ বিষয়ে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪র্থ গণবিজ্ঞপ্তিতে যারা ভুল চাহিদায় সুপারিশ পেয়েছিলেন তাদের প্রতিস্থাপনের বিষয়ে আমাদের একটি সভা হয়েছে। দ্রুত এসব প্রার্থীদের নতুন প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হবে।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, প্রতিস্থাপন হতে যাওয়া প্রার্থীদের নিজ জেলায় সুপারিশের চেষ্টা করা হচ্ছে। তবে পদ ফাঁকা না থাকলে নিজ জেলার বাইরে তাদের সুপারিশ করা হবে। একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছে।

এর আগে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের ভুল চাহিদার কারণে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি। নিয়োগবঞ্চিতরা অন্য প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ বরাবর স্মারকলিপি জমা দেন। অবশেষে ভুক্তভোগী প্রার্থীরা প্রতিস্থাপন হতে যাচ্ছেন।

৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬