কপাল খুলতে যাচ্ছে ১-৫ম গণবিজ্ঞপ্তির এমপিও না হওয়া শিক্ষকদের

২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া প্রথম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের কপাল খুলতে যাচ্ছে। সনদ এবং কাগজপত্র ঠিক থাকলে তাদের এমপিওভুক্তির সুপারিশ করা হবে বলে জানা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) এনটিআরসিএর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার একটু আগে শেষ হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১-৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েও অনেকে এমপিওভুক্ত হতে পারেননি। যারা এমপিওভুক্ত হতে পারেননি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ভাইভায় তাদের সনদসহ অন্যান্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তাকে এমপিওভুক্ত করার সুপারিশ করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, এমপিও না হওয়া শিক্ষকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদেরও ডাকা হবে। প্রার্থীর ভুল না থাকলে প্রতিষ্ঠান প্রধানদের ভুল রয়েছে। এ ভুলের জন্য প্রতিষ্ঠান প্রদানকে শাস্তির আওতায় নিয়ে আসা হতে পারে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9