৭ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন, যা বললেন চেয়ারম্যান

২১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগের ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় ইনডেক্সধারীদের রোলগুলো ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘সময় স্বল্পতার কারণে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের রোলগুলো ব্লক করা হয়নি। এমপিও নীতিমালা অনুযায়ী ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ নেই। কাজেই আমরা ইনডেক্সধারীদের রোলগুলো অবশ্যই ব্লক করব।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের কপাল খুলতে যাচ্ছে। সনদ এবং কাগজপত্র ঠিক থাকলে তাদের এমপিওভুক্তির সুপারিশ করা হবে বলে জানা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) এনটিআরসিএর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বুধবার বিকেল ৩টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার একটু আগে শেষ হয়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১-৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েও অনেকে এমপিওভুক্ত হতে পারেননি। যারা এমপিওভুক্ত হতে পারেননি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ভাইভায় তাদের সনদসহ অন্যান্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে তাকে এমপিওভুক্ত করার সুপারিশ করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, এমপিও না হওয়া শিক্ষকদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদেরও ডাকা হবে। প্রার্থীর ভুল না থাকলে প্রতিষ্ঠান প্রধানদের ভুল রয়েছে। এ ভুলের জন্য প্রতিষ্ঠান প্রদানকে শাস্তির আওতায় নিয়ে আসা হতে পারে।

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন ও সহিংসতার ঘটনায় ১৮ জন আটক
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির অনুরোধ রাখছে না চট্টগ্রাম বিশ্বব…
  • ১১ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় ঢাবি ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
অধিনায়কত্ব পাচ্ছেন হামজা, একাদশে ৩ পরিবর্তন
  • ১১ নভেম্বর ২০২৬
মীর নাসিরের পা ধরে শিক্ষক, ছেলে মীর হেলালের পা ধরে ভিসি
  • ১১ নভেম্বর ২০২৬
দেশের সব মহিলা কলেজের তথ্য চাইল মাউশি 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950