জাল সনদধারীর এমপিও বাতিল, অর্থ ফেরতসহ মামলার নির্দেশ

০৪ মার্চ ২০২৬, ০৮:৩০ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৮:৩০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জালকারী এক শিক্ষকের এমপিও বন্ধসহ মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম সুমন চন্দ্র সরকার। সুমন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় অবস্থিত মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি নিজেকে ৭ম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ বলে দাবি করলেও তার সনদটি ভুয়া।

এনটিআরসিএর সহকারী পরিচালক ফিরোজ আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনের প্রতিবেদন মোতাবেক বর্ণিত প্রতিষ্ঠানে কর্মরত ১৪ (চৌদ্দ) জন শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রধারী এমপিওভুক্ত শিক্ষকের শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রসমূহ যাচাইঅন্তে সুমন চন্দ্র সরকারের (রোল নং 30422902, রেজি. নং 1000077325 7th Teachers' Registration Examination 2011) শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি জাল ও ভুয়া মর্মে প্রমাণিত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘সুমন চন্দ্র সরকারের (ইনডেক্স নম্বর N56796910) এমপিও বাতিলসহ সার্টিফিকেট মামলা দায়েরর মাধ্যমে গৃহীত অর্থ আদায় ও দুর্নীতির দায়ে মামলা দায়ের গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9