এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে সরকার

০৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৩:৪০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ খ্রিষ্টাব্দে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রনালয়। আগামীকাল সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে সূত্র থেকে জানা গেছে।

জানা গেছে, ২০২৫ খ্রিষ্টাব্দে এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশপ্রাপ্ত কিন্তু এখনো মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এমপিওভুক্ত হতে না পারা শিক্ষকদের বিষয়টি পর্যালোচনা করে সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬