বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ের রেকর্ড

০৮ জুলাই ২০২২, ০৩:৫৯ PM
বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতু © সংগৃহীত

ঈদযাত্রায় এবার বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে নতুন রেকর্ড সৃ‌ষ্টি হয়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায় করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ এই তথ্য জানিয়েছেন।  

জানা গে‌ছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন পারাপার হয়েছে।

পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি এবং উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন সেতুর প‌শ্চিমপাড় টোল প্লাজা অতিক্রম ক‌রে‌ছে। এছাড়া ৬ হাজার ৩৪১টি মোটরসাইকেল সেতু পারাপার হ‌য়েছে।

এর আগে, ঈদুল ফিত‌রে ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপা‌রে ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছিল।

নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ জানান, গত ২৪ ঘণ্টায় টো‌ল আদায়ের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। এই সময়ে সেতুতে স‌র্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence