‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান

৩১ মার্চ ২০২৬, ১০:২৯ PM
ঝালকাঠিতে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান

ঝালকাঠিতে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান © সংগৃহীত

ঝালকাঠিতে ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি নিজে বিষপান ও দুই শিশুপুত্রকে বিষপান করানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শহরের সুতালড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নানা অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, ‘সাগর তুই নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনো খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’

রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন, ‘মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি রাকিব ও তার দুই ছেলে নিবীড় এবং আবির ছটফট করছে। ঘরে বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।’ 

তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা সাগর নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না। রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে সাগর নামের ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9