গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধার

৩১ মার্চ ২০২৬, ১০:৪২ PM
জয়নাল আবেদীন

জয়নাল আবেদীন © টিডিসি ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদীন (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর উপজেলার রাখালিয়া বাজার মসজিদ সংলগ্ন একটি পুকুরপাড়ে অভিযান চালানো হয়। সেখানে সবজি গাছের আড়ালে লাগানো ১৮টি গাঁজা গাছ জব্দ করা হয়, যেগুলোর উচ্চতা আনুমানিক ৬ থেকে ১৮ ইঞ্চি।

পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। তিনি রাখালিয়া বাজার জামে মসজিদের সুইপার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতারের পর তার ব্যবহৃত স্টোররুমে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা এবং ৫৫ পুড়িয়া (প্রায় ১০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত মালামাল রাখার জন্য তাকে একটি ছোট স্টোররুম দেওয়া হয়েছিল। ওই স্টোররুমের পাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষের আড়ালে গাঁজার চারা রোপণ করেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নাল আবেদীন স্বীকার করেন, তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬