বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ

৩১ মার্চ ২০২৬, ১০:৩১ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:৩৩ PM
নুর জাহান

নুর জাহান © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে নুর জাহান (৭০) নামে এক বৃদ্ধাকে ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই নাতি লিমন (৩২) ও নাতবৌ তানিয়া বেগম (২৮) এর বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হায়দার ভিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে বৃদ্ধা নুর জাহানকে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে তার ওপর ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। তবে তিনি বাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে একাধিকবার তাকে নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় এলাকায় কয়েকবার সালিশি বৈঠকও হয় এবং নাতি লিমনকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তাতে কোনো পরিবর্তন আসেনি।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে লিমন ও তার স্ত্রী নুর জাহানকে মারধর করে ঘরে আটকে রেখে বাড়ি থেকে চলে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

স্থানীয় শিক্ষার্থী হৃদয় জানান, অনেকদিন ধরেই লিমন ও তার স্ত্রী মিলে তার নানীকে অমানবিক নির্যাতন করে আসছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়েছে। আজ আবার তাকে মারধর করে ঘরে আটকে রাখা হয়। পরে তিনি জানালা দিয়ে চিৎকার করলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় লিমন আমাদের হুমকিও দেয়।

ভুক্তভোগী নুর জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নাতি ও নাত বৌ মাঝেমধ্যে আমাকে মারধর করে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আজ কোনো কথা ছাড়াই এসে আমাকে থাপ্পড় মেরে গলা চেপে ধরে। পরে মারধর করে চলে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত লিমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী তানিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার শাশুড়ি মানসিকভাবে অসুস্থ। আমরা তার চিকিৎসা করাচ্ছি। মাঝে মাঝে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি তাদের।

নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9