বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ মে ২০২২, ১১:৩৭ AM
নিহত জয়

নিহত জয় © সংগৃহীত

বিদ্যুৎস্পৃষ্টে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আবুল হাসান জয় (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের নামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জয় নামপাড়া গ্রামের নজরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ত্রিশাল নজরুল কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, সন্ধ্যার দিকে মুরগির খামারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হন জয়। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি কেউ থানায় জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
close