চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স

১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ AM
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স © সংগৃহীত

ইরানের সাথে দীর্ঘ আলোচনার পর কোনো ধরনের চুক্তি বা সমঝোতা ছাড়াই ওয়াশিংটনে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। 

ভ্যান্স জানান, মার্কিন প্রতিনিধি দল তাদের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা এবং কোন কোন বিষয়ে ইরানকে ছাড় দেওয়া সম্ভব—সেটি অত্যন্ত স্পষ্টভাবে তেহরানকে জানিয়ে দিয়েছে। তবে ইরানি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো গ্রহণে অস্বীকৃতি জানানোয় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

সংক্ষিপ্ত বক্তব্যে জে ডি ভ্যান্স এই আলোচনার আয়োজক হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করেন। তাদের ‘অসাধারণ আতিথেয়তা’র জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আলোচনায় যদি কোনো ঘাটতি থেকে থাকে, তবে তার দায় পাকিস্তানিদের নয়। তারা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং দারুণ কাজ করেছেন।’ 

তিনি আরও উল্লেখ করেন, গত ২১ ঘণ্টায় ইরানিদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে, যা একটি ইতিবাচক দিক। 

তবে চুক্তিতে পৌঁছাতে না পারাকে ‘দুঃসংবাদ’ হিসেবে উল্লেখ করে জে ডি ভ্যান্স বলেন, ‘চুক্তি না হওয়াটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর বলে আমি মনে করি। আমরা আমাদের অবস্থান এবং শর্তগুলো যতটা সম্ভব পরিষ্কারভাবে তাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু তারা আমাদের দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার পথ বেছে নিয়েছে।’ কোনো সমঝোতা ছাড়াই এই সফর শেষ করে এখন মার্কিন প্রতিনিধি দল দেশের পথে রওনা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। এর ফলে মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের এই মধ্যস্থতা আপাতত কোনো চূড়ান্ত ফলাফলে পৌঁছাতে ব্যর্থ হলো। তথ্যসূত্র: আল জাজিরা

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬